আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে শোকজ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ জুন ২০২৩ | 813 বার পঠিত | প্রিন্ট

আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে শোকজ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ২৮ মে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ছিল ৫৫ টাকা ২০ পয়সা। ৬ জুন বা মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর হয়েছে ৭৫ টাকা ৯০ পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ার দর বেড়েছে ২০ টাকা ৭০ পয়সা বা ৩৭ দশমিক ৫০ শতাংশ।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৪৯ পিএম | বুধবার, ০৭ জুন ২০২৩

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com