মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্থিক প্রতিবেদন প্রকাশের বিষয়ে নতুন নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪ | 278 বার পঠিত | প্রিন্ট

আর্থিক প্রতিবেদন প্রকাশের বিষয়ে নতুন নির্দেশনা জারি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন প্রকাশের বিষয়ে নতুন নির্দেশনা জারি জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ (২২ জানুয়ারি) বিএসইসির সহকারী পরিচালক মোসাব্বির আল আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আর্থিক প্রতিবেদন নিরীক্ষা, আর্থিক প্রতিবেদন দাখিল এবং সমাপ্ত প্রান্তিক ঘোষণার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে

Responsive Ad Banner

নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব কোম্পানির অর্থবছর ৩০ জুনে সমাপ্ত হবে, তাদের ২৮ অক্টোবরের মধ্যে বার্ষিক আর্থিক প্রতিবেদনের জন্য অডিট বা নিরীক্ষিত তথ্য প্রকাশ করতে হবে।

একইসাথে ১১ নভেম্বরের মধ্যে বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিল, ১৪ নভেম্বরের মধ্যে প্রথম প্রান্তিক, ৩১ জানুয়ারির মধ্যে দ্বিতীয় প্রান্তিক এবং ৩০ এপ্রিলের মধ্যে তৃতীয় প্রান্তিক প্রকাশ করতে হবে।

এছাড়া, যেসব কোম্পানির হিসাববছর ৩১ ডিসেম্বরে সমাপ্ত হবে তাদের পরবর্তী বছরের ৩০ এপ্রিলের (লিপ ইয়ারে ২৯ এপ্রিল) মধ্যে বার্ষিক আর্থিক প্রতিবেদনের জন্য অডিট বা নিরীক্ষিত তথ্য প্রকাশ করতে হবে।

একইসাথে ১৪ মে এর (লিপ ইয়ারে ১৩ মে) মধ্যে বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিল, ১৫ মে এর মধ্যে প্রথম প্রান্তিক, ৩১ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় প্রান্তিক এবং ৩১ অক্টোবরের মধ্যে তৃতীয় প্রান্তিক প্রকাশ করতে হবে।

৩১ মার্চ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিগুলোকে ২৯ জুলাইয়ের মধ্যে বার্ষিক আর্থিক প্রতিবেদনের জন্য অডিট বা নিরীক্ষিত তথ্য প্রকাশ করতে হবে। একইসাথে ১২ আগস্টের মধ্যে বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিল, ১৪ আগস্টের মধ্যে প্রথম প্রান্তিক, ৩১ অক্টোবরের মধ্যে দ্বিতীয় প্রান্তিক এবং ৩১ জানুয়ারির মধ্যে তৃতীয় প্রান্তিক প্রকাশ করতে হবে।

৩১ ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরের জন্য লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে ৩০ জুনের মধ্যে বার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিল, ২৯ জুনের মধ্যে প্রথম প্রান্তিক, ৩১ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় প্রান্তিক এবং ৩১ অক্টোবরের মধ্যে তৃতীয় প্রান্তিক প্রকাশ করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, কিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের নিয়ম অনুসারে, জরুরি পরিস্থিতিতে নিরীক্ষিত আর্থিক বিবরণীর সময় বাড়ানোর ক্ষেত্রে এবং নিরীক্ষার জন্য সময় বাড়ানোর জন্য উপর্যুক্ত কারণ দেখিয়ে বিএসইসির নিকট আবেদন করতে হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:১২ অপরাহ্ণ | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com