মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আইসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন ড. সুবর্ণ বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | 183 বার পঠিত | প্রিন্ট

আইসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন ড. সুবর্ণ বড়ুয়া

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির (ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়াকে নিয়োগ দেওয়া হয়েছে

আজ বুধবার (১৫ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তার নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

ড.সুবর্ণ বড়ুয়াকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই মেয়াদ কার্যকর হবে। তিনি প্রফেসর ড. মো. কিসমাতুল আহসানের স্থলাভিষিক্ত হবেন।

শিক্ষাবিদ ও গবেষক সুবর্ণ বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর করেছেন। তিনি ২০২০ সালে অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটি থেকে পিএইডি সম্পন্ন করেন।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:২১ অপরাহ্ণ | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com