শুক্রবার ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বাভাবিক দরবৃদ্ধিতে ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | 132 বার পঠিত | প্রিন্ট

অস্বাভাবিক দরবৃদ্ধিতে ডিএসইর সতর্কবার্তা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা জারি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারদর সাম্প্রতিক সময়ে দ্রুত বাড়তে থাকায় এর পেছনের কারণ জানতে চেয়ে কোম্পানির কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এর জবাবে একমি পেস্টিসাইডস কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (Price Sensitive Information) ছাড়াই শেয়ারটির দর বৃদ্ধি পেয়েছে।

Responsive Ad Banner

বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ কোম্পানিটির শেয়ারদর ছিল ১৭ টাকা। যা ১২ এপ্রিল লেনদেন শেষে বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ মাত্র ১৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ৬০ পয়সা, যা শতাংশের হিসেবে প্রায় ৫৬ দশমিক ৪৭ শতাংশ।

এ অবস্থায় ডিএসই বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং বিনিয়োগের আগে প্রয়োজনীয় তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

Posted ১১:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com