বৃহস্পতিবার ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে টনক নড়ল ডিএসইর

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ আগস্ট ২০২২ | 4501 বার পঠিত | প্রিন্ট

অবশেষে টনক নড়ল ডিএসইর
Responsive Ad Banner

অবশেষে টনক নড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের। বেশ কিছুদিন ধরেই কারণ ছাড়াই অস্বাভাবিক হারে দর বেড়েই চলেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিংয়ের। গত ১৮ কার্যদিবসের মধ্যে মাত্র ৪দিন দর কমলেও বেড়েছে ১৪দিন। বিশেষ করে ১১ আগস্ট থেকেই কোম্পানিটির দর একটানা বাড়তে দেখা গেছে। যে কারণে কোম্পানিটিকে দর বাড়ার কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে ডিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২৯ আগস্ট ২০২২ কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে শোকজ কোম্পানিটিকে একটি তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, দর বাড়ার কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য তারা জানেনা।

Responsive Ad Banner

বাজার তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৩১ জুলাই ২০২২ কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৪ টাকা ১০ পয়সা। আর ২৮ আগস্ট ২০২২ ক্লোজিং দর হয়েছে ৮০ টাকা ১০। এক মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩০ টাকা বা ৫৫.৪৫ শতাংশ। গত ৯ কার্যদিবসে মাত্র ২দিন দর কমেছে। এ ৯ কার্যদিবসে কোম্পাটির দর কমেছে ২৩ টাকা ৩০ পয়সা।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ আগস্ট ২০২২

sharebazar24 |

আরও

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com