বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সালমান এফ রহমান পরিবারের ৯৪ কোম্পানির শেয়ার ও ১০৭ বিও হিসাব ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ মে ২০২৫ | 311 বার পঠিত | প্রিন্ট

সালমান এফ রহমান পরিবারের ৯৪ কোম্পানির শেয়ার ও ১০৭ বিও হিসাব ফ্রিজ
Responsive Ad Banner

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, তার পুত্র আহমেদ শায়ান ফজলুর রহমান এবং পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের নামে থাকা ৯৪টি কোম্পানির শেয়ার১০৭টি বিও (বিনিয়োগকারী হিসাব) ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, সংস্থাটির উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে এ সংক্রান্ত আবেদন করেন। আদালত উক্ত আবেদন মঞ্জুর করে আদেশ দেন

Responsive Ad Banner

আবেদনে বলা হয়, সালমান এফ রহমান ও তার পরিবারের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি, প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ, সরকারি-বেসরকারি ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাত এবং বিদেশে অর্থপাচারের মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

দুদক জানায়, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে একাধিক কোম্পানির শেয়ার এবং বিও হিসাবের তথ্য পাওয়া গেছে। অভিযোগকারীরা এসব শেয়ার ও হিসাব হস্তান্তর, স্থানান্তর বা রূপান্তরের চেষ্টা করছেন। এতে সাফল্য লাভ করলে, অনুসন্ধানের ধারাবাহিকতা এবং ভবিষ্যতে মামলা দায়ের, চার্জশিট দাখিল ও আদালতের মাধ্যমে সম্পদ বাজেয়াপ্ত করার কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।

তাই, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অনুসন্ধান সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য অভিযুক্তদের শেয়ার ও বিও হিসাব ফ্রিজ করা অত্যাবশ্যক বলে আদালতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

Posted ৭:৩২ অপরাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com