সাপ্তাহিক রিটার্নে ১২ খাতে দর বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩০ অক্টোবর ২০২১ | 281 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক রিটার্নে ১২ খাতে দর বেড়েছে
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১২ খাতে দর বেড়েছে। অন্যদিকে দর কমেছে মাত্র ৮ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে কাগজ খাতে। এই খাতে ১৪ শতাংশ দর বেড়েছে। ট্যানারি খাতে ৬.২ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর সেবা-আবাসন খাতে ৬ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

Responsive Ad Banner

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র খাতে ৫.৬ শতাংশ, সাধারণ বিমা খাতে ৫.৫ শতাংশ, ব্যাংক খাতে ১.৪ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ৩.৩ শতাংশ, সিরামিক খাতে ২.৯ শতাংশ, বিবিধ খাতে ২.৫ শতাংশ, জীবন বিমা ও পাট খাতে দশমিক ৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড দশমিক ১ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর বেড়েছে মাত্র ৮ খাতে। খাতগুলো হচ্ছে- খাদ্য, সিমেন্ট, ফার্মা, জ্বালানি-বিদ্যুৎ, প্রকৌশল, টেলিকমিউনিকেশন, আইটি ও আর্থিক খাত।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৪৭ পিএম | শনিবার, ৩০ অক্টোবর ২০২১

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com