ব্রেকিং >>
ব্রেকিং >>

লেনদেনে ফিরছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ | 469 বার পঠিত | প্রিন্ট

লেনদেনে ফিরছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ২৬ সেপ্টেম্বর থেকে লেনদেনে ফিরছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স। রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ২১ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৩ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৮ অক্টোবর সকাল ১০টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে এ কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৪৩ এএম | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com