ব্রেকিং >>
ব্রেকিং >>

যে কারণে বন্ধ হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | 102 বার পঠিত | প্রিন্ট

যে কারণে বন্ধ হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি বীমা কোম্পানির শেয়ার লেনদেন আর মাত্র দুই কার্যদিবস পর সাময়িকভাবে স্থগিত হতে যাচ্ছে। রেকর্ড ডেট উপলক্ষে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

কোম্পানি তিনটি হলো— ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স।

Responsive Ad Banner

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিগুলো তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঘোষিত লভ্যাংশের জন্য তিন কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুন। রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

ডিএসই সূত্রে জানা যায়, রেকর্ড ডেটের আগে আগামীকাল এবং ৪ জুন—এই দুই কার্যদিবস কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। স্পট মার্কেটে লেনদেন শেষ হওয়ার পর রেকর্ড ডেটের কারণে শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হবে।

বিনিয়োগকারীরা ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড ডেট পর্যন্ত সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার নিজেদের পোর্টফোলিওতে ধরে রাখতে হবে অথবা নির্ধারিত সময়ের মধ্যে শেয়ার কিনতে হবে। তবে রেকর্ড ডেটের আগেই কেউ শেয়ার বিক্রি করে দিলে তিনি ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন না।

Facebook Comments Box

Posted ৮:০৫ পিএম | মঙ্গলবার, ০২ জুন ২০২৬

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com