ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৮৬ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ | 206 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৮৬ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৮ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৮৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ১৫১ কোটি ১৬ লাখ ২২ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্সুরেন্স, সি পার্ল হোটেল, আলহাজ টেক্সটাইল এবং সিমটেক্স ইন্ডস্ট্রিজ। আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১১১ কোটি ১১ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৭৩ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬৯ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার, সি পার্ল হোটেলের ২০ কোটি ৩৯ লাখ ১৮ হাজার, আলহাজ টেক্সটাইলের ১৩ কোটি ২৬ লাখ ৩৭ হাজার এবং সিমটেক্স ইন্ডস্ট্রিজের ৭ কোটি ৫২ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আরডি ফুডের ৫ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার, গ্রামীণফোনের ৪ কোটি ২৫ লাখ ৬৫ হাজার, রবি আজিয়াটার ৩ কোটি ২০ লাখ ৮৮ হাজার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৩ কোটি ১৭ লাখ ৫৭ হাজার, এসজেআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ২ কোটি ৫ লাখ এবং তসরিফা ইন্ডাস্ট্রিজের ২ কোটি ২৪ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:০১ পিএম | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com