বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৬৭ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ | 139 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৭ কোটি টাকার বেশি লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১২-১৬ অক্টোবর ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৭ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০টি কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

Responsive Ad Banner

কোম্পানিগুলো হলো — মিডল্যান্ড ব্যাংক, এনভয় টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফাইন ফুডস, ওরিয়ন ইনফিউশন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এবং খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের শেয়ারে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৮ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। এ সময় শেয়ারটির বাজারদর ছিল ২০ টাকা ৬০ পয়সা।

দ্বিতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির লেনদেন হয়েছে ৮ কোটি ২৭ লাখ টাকা। শেয়ারদর ছিল ৫৪ টাকা ৬০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেডের। ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ৬ কোটি ৯০ লাখ টাকা। শেয়ারদর ছিল ৬৮ টাকা ৬০ পয়সা।

এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৬ কোটি ৭১ লাখ ৯০ হাজার টাকা, শেয়ারদর ছিল ৫৭ টাকা ৮০ পয়সা।

ফাইন ফুডস লিমিটেডের ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৬ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারদর ছিল ৩০২ টাকা ৭০ পয়সা।

ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৫ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা, শেয়ারদর ছিল ৪৯২ টাকা ৬০ পয়সা।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৩ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারদর ছিল ২৭৩ টাকা ২০ পয়সা।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের লেনদেন হয়েছে ২ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারদর ছিল ২২ টাকা ১০ পয়সা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের ব্লক মার্কেট লেনদেন হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারদর ছিল ১২ টাকা ১০ পয়সা।

তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারদর ছিল ১১৩ টাকা ৬০ পয়সা।

Facebook Comments Box

Posted ৭:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com