শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ১০৭ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | 350 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১০৭ কোটি টাকার বেশি লেনদেন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২১-২৫ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০৭ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০টি কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো — ব্র্যাক ব্যাংক, ফাইন ফুডস, প্রাইম ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, শ্যাম্পুর সুগার, প্যারামাউন্ট টেক্সটাইল এবং সি পিয়ার্ল হোটেল।

Responsive Ad Banner

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেডের শেয়ারে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ২০ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা। এ সময় শেয়ারটির বাজারদর ছিল ৭০ টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির লেনদেন হয়েছে ২০ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা। শেয়ারদর ছিল ৩১৪ টাকা ৯০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রাইম ব্যাংক লিমিটেডের। ব্লক মার্কেটে কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ১১ কোটি ৯৫ লাখ টাকা। শেয়ারদর ছিল ২৮ টাকা ১০ পয়সা।

খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকা, শেয়ারদর ছিল ১৫৪ টাকা ১০ পয়সা।

ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৬ কোটি ৫৪ লাখ টাকা, শেয়ারদর ছিল ৫৩৭ টাকা ২০ পয়সা।

এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের লেনদেন হয়েছে ৫ কোটি ৩১ লাখ টাকা, শেয়ারদর ছিল ৬২ টাকা ১০ পয়সা।

লাভেলো আইসক্রিম লিমিটেডের ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৪ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা, শেয়ারদর ছিল ৯৭ টাকা ৮০ পয়সা।

শ্যাম্পুর সুগার লিমিটেডের লেনদেন হয়েছে ৩ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারদর ছিল ২০৩ টাকা ৮০ পয়সা।

প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ব্লক মার্কেট লেনদেন হয়েছে ২ কোটি ৭৩ লাখ ১০ হাজার টাকা, শেয়ারদর ছিল ৫৬ টাকা ৩০ পয়সা।

তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে সি পিয়ার্ল হোটেল লিমিটেড। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ২ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা, শেয়ারদর ছিল ৪৮ টাকা ৫০ পয়সা।

Facebook Comments Box

Posted ৪:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com