সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট ডিড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ | 184 বার পঠিত | প্রিন্ট

বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট ডিড অনুমোদন

২৫ কোটি টাকার বে-মেয়াদি লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

বুধবার (০৯ এপ্রিল) বিএসইসির ৯৫০তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসি সূত্র জানিয়েছে, উক্ত ট্রাস্ট ডিডটি ‘রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৯০৮’ -এর অধীনে অধীনে নিবন্ধন হওয়া সাপেক্ষে আলোচ্য মিউচ্যুয়াল ফান্ডের নিবন্ধন সনদ প্রদান করা হবে। ফান্ডটির প্রাথমিক লক্ষমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়া ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৫০ অপরাহ্ণ | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com