বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসইসির সাবেক কমিশনারসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত, দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | 78 বার পঠিত | প্রিন্ট

বিএসইসির সাবেক কমিশনারসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত, দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার মো. আব্দুল হালিম এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন।

Responsive Ad Banner

দুদক সূত্রে জানা গেছে, উল্লিখিত দুই কর্মকর্তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং অভিযুক্তরা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন—এই বিবেচনায় আদালতের কাছে তাদের বিদেশযাত্রা নিষিদ্ধ করার আবেদন জানানো হয়।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় বাস্তবায়নাধীন প্রায় ৫ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্পের ক্রয় প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত দুর্নীতি খতিয়ে দেখতে দুদকের একটি বিশেষ অনুসন্ধান দল কাজ করছে।

তদন্ত সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা যেকোনো সময় দেশের বাইরে চলে যেতে পারেন—এমন আশঙ্কার প্রেক্ষিতেই আদালত এই নিষেধাজ্ঞা জারি করেছেন। অনুসন্ধানের স্বার্থ রক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতেই এই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুদক।

Facebook Comments Box

Posted ৯:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com