বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

নতুন সরকারের কাছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | 41 বার পঠিত | প্রিন্ট

নতুন সরকারের কাছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের আহ্বান
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিনিয়োগকারীরা প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। দেশের বিপর্যস্ত ব্যাংকিং খাত, স্থবির শেয়ারবাজার ও ব্যবসায়িক পরিবেশ পুনরুদ্ধারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। বার্তায় সংগঠনের সভাপতি কাজী মো. নজরুল এবং সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল হক স্বাক্ষরিত একটি ঘোষণা প্রকাশ করা হয়।

সংগঠনটি আশা প্রকাশ করেছে, জনগণের রায় অনুযায়ী গঠিত এই সরকার এবং শক্তিশালী বিরোধী দলের সমন্বিত প্রচেষ্টায় দেশের আর্থিক খাত পুনর্গঠিত হবে। বিশেষ করে, সরকার গঠনের প্রথম ছয় মাসের মধ্যে যেন সংস্কারের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়, তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের মতে, সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাজারে জনগণের হারানো আস্থা ফেরানো সম্ভব এবং বিনিয়োগের পরিবেশে নতুন গতি আনতে সক্ষম হওয়া যায়।

Responsive Ad Banner

নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে দক্ষ ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে ঐক্য পরিষদ। দেশের অর্থনীতিকে সচল করতে একজন যোগ্য অর্থমন্ত্রী এবং পুঁজিবাজার বিষয়ে অভিজ্ঞ অর্থ প্রতিমন্ত্রীর প্রয়োজন অপরিহার্য বলে তারা মনে করছেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, আইসিবি ও এনবিআর-এর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দক্ষ ও নিরপেক্ষ নেতৃত্ব নিয়োগেরও আহ্বান জানানো হয়েছে।

ঐক্য পরিষদ উল্লেখ করেছে, গত দুই বছরে প্রতিবেশী দেশে শত শত নতুন কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হলেও বাংলাদেশে নতুন তালিকাভুক্তির সংখ্যা হতাশাজনক। তাই নতুন সরকারের কাছে তাদের বিশেষ অনুরোধ—বহুজাতিক ও লাভজনক রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো দ্রুত বাজারে আনার উদ্যোগ নেওয়া হোক। সংগঠনটি আগামী পাঁচ বছরে জাতীয় অর্থনীতি ও আর্থিক খাতের উন্নয়নে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com