ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে সোনারগাঁও টেক্সটাইলস

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩১ অক্টোবর ২০২১ | 337 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে সোনারগাঁও টেক্সটাইলস
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৩৫ পয়সা লোকসান হয়েছে। আগের বছর লোকসান হয়েছিল ৩ টাকা ৭২ পয়সা।

Responsive Ad Banner

আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:৫৫ পিএম | রবিবার, ৩১ অক্টোবর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com