ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | 248 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ২৮ এপ্রিল’২৫ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬ টাকা ৩০ পয়সা বা ১০.৯৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাহজীবাজার পাওয়ারের দর আগের দিনের তুলনায় কমেছে ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ৪০ পয়সা বা ৮.৬৯ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রিমিয়ার সিমেন্টের ৬.৮১ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ৬.৬৪ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৬৩ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৬.৬১ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৬.৪২ শতাংশ, বিচ হ্যাচারির ৬.২৩ শতাংশ এবং ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৬.০৬ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:১০ পিএম | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com