বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা পতনের পর সূচকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ | 270 বার পঠিত | প্রিন্ট

টানা পতনের পর সূচকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনের পরে দেশের শেয়ারবাজারে বৃহস্পতিবার (২৯ মে) দেখা গেল কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা। ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতা বাজারে টানা পতনের কারণ হয়ে দাঁড়ালেও সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকে কিছুটা উত্থান লক্ষ্য করা গেছে। তবে লেনদেনের পরিমাণ ছিল আগের দিনের তুলনায় কম।

বাজার সংশ্লিষ্টরা জানান, ঈদ সামনে রেখে অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নিতে শেয়ার বিক্রিতে ঝুঁকেছেন। ফলে বাজারে কিছুদিন ধরেই চাপ ছিল। কেউ কেউ লাভ তুললেও, অনেক বিনিয়োগকারী লোকসানে পড়েছেন। তবে তারা আশাবাদী, ঈদের পর বাজারে স্থিতিশীলতা ফিরে আসতে পারে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৭.৯২ পয়েন্টে।

ডিএসইএস সূচক ৩.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১.৩৫ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক ২১.২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭২৯.৬৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২২২টির দর বেড়েছে, ৯৯টির দর কমেছে এবং ৭৭টির অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ২৪৭ কোটি ৪২ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৬৪ কোটি ৯৮ লাখ ৬৯ হাজার টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৭ কোটি ৫৬ লাখ ২৭ হাজার টাকা।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৬টির, কমেছে ৭৭টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫১.৭৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৩৮ পয়েন্ট কমেছিল।

সূচকে কিছুটা অগ্রগতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার ইঙ্গিত দিলেও, টাকার অংকে লেনদেনের পতন বাজারে মিশ্র আবহের ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে, ছুটির পর পরিস্থিতির আরও পর্যালোচনায় বাজারে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।

Facebook Comments Box

Posted ৩:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com