নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০১ নভেম্বর ২০২১ | 345 বার পঠিত | প্রিন্ট
৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেযারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান কটন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।
আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে এক টাকা ১৫ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৪৮ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ১০:২৪ এএম | সোমবার, ০১ নভেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.