অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধিতে ডিএসইর শোকজ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ জুন ২০২৬ | 88 বার পঠিত | প্রিন্ট

অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধিতে ডিএসইর শোকজ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা জারি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে স্টক এক্সচেঞ্জটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির শেয়ারদরের অস্বাভাবিক উত্থানের কারণ জানতে গত ১৫ জুন বিডি থাই অ্যালুমিনিয়াম কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছিল ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানিয়েছে, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (PSI) নেই, যার কারণে শেয়ারদরের এ ধরনের বৃদ্ধি ঘটতে পারে।

Responsive Ad Banner

তথ্য অনুযায়ী, গত ৯ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৩ টাকা ৮০ পয়সা। এরপর ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে ১৫ জুন লেনদেন শেষে শেয়ারটির দাম দাঁড়ায় ১৮ টাকা ৬০ পয়সায়।

অর্থাৎ মাত্র ৪ কার্যদিবসের ব্যবধানে বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারদর ৪ টাকা ৮০ পয়সা বা প্রায় ৩৪ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে, যা ডিএসইর নজরে এসেছে এবং এ কারণেই বিনিয়োগকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:২০ পিএম | বুধবার, ১৭ জুন ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com