ব্রেকিং >>
ব্রেকিং >>
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

অস্বাভাবিক দর বৃদ্ধি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | 606 বার পঠিত | প্রিন্ট

অস্বাভাবিক দর বৃদ্ধি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেরেন্সের শেয়ারের সাম্প্রতিক অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য বুধবার (৭ জুলাই) এ সংক্রান্ত তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

জানা যায়, বিএসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Responsive Ad Banner

বিএসইসি সূত্রে জানা গেছে, এ তদন্ত কমিটি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখবে। এছাড়া কোম্পানির শেয়ার লেনদেনে কোনও আইন লঙ্ঘন করেছে কি-না তাও খতিয়ে দেখা হবে।

এদিকে সম্প্রতি রাষ্ট্রায়াত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ (আইসিবি) ডেল্টা লাইফের বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেছে। গঠিত কমিটি খতিয়ে দেখবে যে, যথাযথ আইন অনুসরণ কোম্পানিগুলোর শেয়ার বিক্রি করা হয়েছিল কিনা।

প্রসঙ্গত, গত ২৩ জুন ডেল্টা লাইফের প্রতিটি শেয়ারের দাম ছিল ১০৩.৩ টাকা। আর ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ টাকায়।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:২৫ পিএম | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com