রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পট মার্কেটে লেনদেন করবে সামিট পাওয়ার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ অক্টোবর ২০২১ | 463 বার পঠিত | প্রিন্ট

স্পট মার্কেটে লেনদেন করবে সামিট পাওয়ার
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে ১৯ ও ২১ অক্টোবর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার। আগামী ২৪ অক্টোবর রেরকর্ড ডেটের কারণে এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৫ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে সহযোগী কোম্পানির আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৫ টাকা ২৫ পয়সা।আগের বছর একই সময়ে যা ছিলো ৫ টাকা ১৭ পয়সা।

আলোচিত সময়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৪ টাকা ৪৫ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিলেঅ ৩১ টাকা ৫০ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ অক্টোবর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com