ব্রেকিং >>
ব্রেকিং >>

ওরিয়ন ফার্মাকে ডিএসই’র শোকজ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ অক্টোবর ২০২১ | 500 বার পঠিত | প্রিন্ট

ওরিয়ন ফার্মাকে ডিএসই’র শোকজ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মাসিউটিক্যালসকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, সম্প্রতি শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে একটি তদন্ত নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ৪ অক্টোবর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ২০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ৬৮.২০ টাকায়। আর ৫ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১০৪.৩০ টাকায়। অর্থাৎ এই ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩৬.১০ টাকা বা ৫৩ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১০:৪৪ এএম | বুধবার, ০৬ অক্টোবর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com