রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

শেয়ারবাজারে আসতে চায় সলিড ফিড

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ | 363 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে আসতে চায় সলিড ফিড
Responsive Ad Banner

শেয়ারবাজারে শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সলিড ফিড মিলস লিমিটেড। ফিক্সড প্রাইস পদ্ধতিতে কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর মাধ্যমে বাজারে আসতে চায় কোম্পানিটি। এই লক্ষ্যে সলিড ফিড মিলস লিমিটেড, বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মধ্যে ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়।

রবিবার (১৯শে সেপ্টেম্বর) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কার্যালয়ে বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেনট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও ওয়েলথ এক্সএল ক্যাপিটাল ইউকে এর কান্ট্রিহেড এম শহিদুর রহমানের উপস্থিতিতে চুক্তি সই হয়।

Responsive Ad Banner

এই সময় সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন সলিড ফিড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দূল্লাহ আল হেলাল, বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মতিন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম রশিদুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন সলিড ফিড মিলস লিমিটেডের চেয়ারম্যান ডা. ওমর আলী, ভাইস চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম সেলিম, পরিচালক ডা. এ কে এম ফারুক সহ বিএএমএসএল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:১০ অপরাহ্ণ | সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com