সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

মোস্তফা মেটালের কিউআইও আবেদন শুরুর তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১ | 507 বার পঠিত | প্রিন্ট

মোস্তফা মেটালের কিউআইও আবেদন শুরুর তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদন জমা দেয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির কিউআইও আবেদন শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর। আবেদন গ্রহণ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে গত ৩০ জুন বিএসইসির ৭৮০তম সভায় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজকে কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে বিএসইসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ কিউআইও এর মাধ্যমে শেয়ারবাজার থেকে প্রতিটি ১০ টাকা মূলে ১ কোটি ১০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১১ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটি উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরী মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ ডিসেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৬ টাকা এবং পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৯০ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট এবং স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট।

সভায় আরো সিদ্ধান্ত হয় যে তালিকাভুক্ত সিকিউরিটিজে যে সকল ইনডিভিজ্যুয়াল ইনভেস্টর (রেসিডেন্ট অ্যান্ড নন-রেসিডেন্ট)এর বাজার মূল্যে বিনিয়োগের পরিমাণ ১ কোটি টাকা বা তদুর্ধ্ব সে সকল ইন্ডিভিজ্যুয়াল ইনভেস্টর কোয়ালিফাইড ইনভেস্টর হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, এটি কোনো পাবলিক অফার নয়, বাংলাদেশে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য কমিশন কর্তৃক অনুমোদিত কোয়ালিফাইড ইনভেস্টর অফার। (কিউআইও)।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com