সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

উর্ধ্বমুখী ধারায় সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১ | 264 বার পঠিত | প্রিন্ট

উর্ধ্বমুখী ধারায় সপ্তাহ শেষ
Responsive Ad Banner

আজ দেশের শেয়ারবাজারে সূচকের রেকর্ড পরিমাণ উত্থানে সপ্তাহ শেষ হয়েছে। এ নিয়ে টানা আট কার্যদিবস সূচকের উত্থান হয়েছে। আজ দেশের শেয়ার বাজারেও টাকার অংকেও লেনদেন এবং অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এছাড়া বেড়েছে বাজার মুলধন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ২৫৮.৭৪ পয়েন্টে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০.৪০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৩.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৯২.৩১ পয়েন্টে এবং দুই হাজার ৬৪৭.১৪ পয়েন্টে। এই তিন সূচক চালুর পর আজই সর্বোচ্চ স্থানে অবস্থান নিয়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ২ হাজার ৬৯৬ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৪১ কোটি ৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৫৫৫ কোটি ৫২ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৭টির বা ৪৭.০৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭৭টির বা ৪৭.০৭ শতাংশের এবং ২২টির বা ৫.৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ১৪৪.১৩ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১০০.৯৮ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১৯.০২ পয়েন্ট এবং সিএসআই ১০.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২ হাজার ৬৮০.৪৯ পয়েন্টে, ১ হাজার ৫৪৩.৬৯ পয়েন্টে এবং ১ হাজার ৩৫৪.৮৮ পয়েন্টে। সিএসইর এই চার সূচক চালুর পর আজই সর্বোচ্ছে অবস্থান নিয়েছে। আজ সিএসইর আরেক সূচক সিএসই-৩০ সূচক ২৪৯.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯৪.১৭ পয়েন্টে।

সিএসইতে আজ ৩৩২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪১টির দর বেড়েছে, কমেছে ১৬১টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com