বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাত হাজার পয়েন্ট অতিক্রম করল সূচক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১ | 337 বার পঠিত | প্রিন্ট

সাত হাজার পয়েন্ট অতিক্রম করল সূচক
Responsive Ad Banner

ইতিহাস গড়ার মধ্য দিয়ে শেয়ারবাজারে শুরু হলো সপ্তাহ। আজ সপ্তাহের প্রথম কার্যদিবসেই ৭ হাজার পয়েন্ট অতিক্রম করে মাইল স্পর্শ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স। তবে লেনদেনে ইতিহাস গড়তে পারেনি। কিন্ত এদিন টাকার অংকে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বাজার মূলধন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭১.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৫২.৮২ পয়েন্টে। এদিন ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯.৯৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৭.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫২৮.৬৫ পয়েন্টে এবং দুই হাজার ৫৩৩.৯৭ পয়েন্টে। ডিএসইর এই সূচক দুইটিও চালুর পর আজ সর্বোচ্চ পর্যায়ে অবস্থান নিয়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ ২ হাজার ৮৮৩ কোটি ৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৯৪ কোটি ৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৪৭৪ কোটি ৩০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৮টির বা ৫৫.৪৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩০টির বা ৩৪.৬৭ শতাংশের এবং ৩৭টির বা ৯.৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪৯.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭৭.৪৭ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৮টির দর বেড়েছে, কমেছে ৯৭টির আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:১৪ অপরাহ্ণ | রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com