ব্রেকিং >>
ব্রেকিং >>

স্বাভাবিক লেনদেন শুরু করবে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ অগাস্ট ২০২১ | 317 বার পঠিত | প্রিন্ট

স্বাভাবিক লেনদেন শুরু করবে ২ কোম্পানি
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল থেকে স্বাভাবিক লেনদেন শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার। কোম্পনিগুলো হলো- মাইডাস ফাইন্যান্স এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আজ স্থগিত রয়েছে এ ২ কোম্পানির শেয়ার লেনদেন। এর আগে ২৩ আগস্ট ও গতকাল স্পট মার্কেটে শেয়ার লেনদেন করে এ ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য আড়াই শতাংশ ক্যাশ ও আড়াই শতাংশ স্টকসহ মোট ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ। সমাপ্ত ৩১ ডিসেম্বর ২০২০ অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা।
৩১ মার্চ ২০২১ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৬৯ পয়সা।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২০ সেপ্টেম্বর এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের হিসাববছরে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৪৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ১৫ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৮ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম ) অনুষ্ঠিত হবে।শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩৮ পিএম | বুধবার, ২৫ অগাস্ট ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com