ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইতে সূচক ও লেনদেনের বড় পতন, আস্থা সংকটে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | 25 বার পঠিত | প্রিন্ট

ডিএসইতে সূচক ও লেনদেনের বড় পতন, আস্থা সংকটে বিনিয়োগকারীরা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেনে রেকর্ড পতন ঘটেছে। এ পরিস্থিতিতে বাজার সংশ্লিষ্টরা ও বিনিয়োগকারীরা নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিমত, বাজার নিয়ন্ত্রণে বর্তমান কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাদের মতে, আগের কমিশনই ছিল তুলনামূলক ভালো। কারণ আগের কমিশনের সময় পতন হলেও একটি সীমাবদ্ধতা ছিল। কিন্তু বর্তমান কমিশনের সময় সীমাহীনভাবে পতন হলেও তা থেকে উত্তরণের কোনো পদক্ষেপ নেই। সূচক একদিন বাড়লেও টানা কয়েকদিন কমছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে সার্বিক বাজারে।

বিনিয়োগকারীরা জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাজার ইতিবাচক ধারায় ফিরেছিল। এতে হারানো পুঁজি ফিরে পাওয়ার পাশাপাশি কিছুটা মুনাফাও হয়েছিল। বাজারকে আরও স্থিতিশীল করতে সরকার আগের কমিশন সরিয়ে বর্তমান কমিশনকে বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়। কিন্তু সরকার ও বিনিয়োগকারীদের হতাশ করেছে বর্তমান কমিশন। দায়িত্ব নেওয়ার পর বাজার স্থিতিশীল হয়নি, বরং ধারাবাহিক দরপতনে পুঁজি হারিয়ে লোকসানের পরিমাণ বেড়েছে। তাই সরকারের উচিত এই ব্যর্থতার কারণ অনুসন্ধান করে নতুন অভিজ্ঞ কমিশন গঠন করা, যাতে বাজার স্থিতিশীল হয়।

Responsive Ad Banner

বাজার সংশ্লিষ্টদের মতে, বাজারের এমন নেতিবাচক পরিস্থিতিতে কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। এভাবে চলতে থাকলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সঙ্কট আরও বাড়বে। বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে কমিশনের উচিত ক্ষমা চেয়ে পদত্যাগ করা। একই সঙ্গে সরকারের উচিত বাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে অভিজ্ঞ ও সৎ ব্যক্তিদের সমন্বয়ে নতুন কমিশন গঠন করা। তবেই বাজারে আবারও স্থিতিশীলতা ফিরে আসবে।

এদিকে, আজ (১২ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪০৪.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে, যা গত সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১ জুন ডিএসইর সূচক ছিল ৫ হাজার ৩৭২.৬৩ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৬২ পয়েন্ট কমে ১ হাজার ৭০.৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৮.৯০ পয়েন্ট কমে ২ হাজার ৯৪.৫৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৪৭টির দর বেড়েছে, ৩০৩টির দর কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৪৫২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত প্রায় সাত মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৯ মার্চ ৪১৬ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৬৮ কোটি ৫৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১১৫ কোটি ৭৮ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৭টির, কমেছে ১২০টির এবং পরিবর্তন হয়নি ২২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৪.০২ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৫১.২২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচক সিএএসপিআই ২৫.৭১ পয়েন্ট কমেছিল।

Facebook Comments Box

Posted ৩:৩৮ পিএম | সোমবার, ১২ অক্টোবর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com