ব্রেকিং >>
ব্রেকিং >>

পতনরোধে কার্যকর উদ্যোগ নেই, বাজারমুখী বিনিয়োগকারীরা শুধুই পর্যবেক্ষণে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | 31 বার পঠিত | প্রিন্ট

পতনরোধে কার্যকর উদ্যোগ নেই, বাজারমুখী বিনিয়োগকারীরা শুধুই পর্যবেক্ষণে
Responsive Ad Banner

পতনরোধে কার্যকর উদ্যোগ নেই, বাজারমুখী বিনিয়োগকারীরা শুধুই পর্যবেক্ষণে

নিজস্ব প্রতিবেদক: নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে আশ্বাসবাণী কিংবা কার্যকর পদক্ষেপ না থাকায় শেয়ারবাজারে তেমন কোনো ইতিবাচক খবর পাওয়া যাচ্ছে না। বর্তমানে বাজারে বিরাজ করছে ব্যাপক অস্থিরতা। টানা পতনের কারণে আগ্রহ থাকলেও অনেক বিনিয়োগকারী লেনদেন থেকে দূরে সরে রয়েছেন। একই সঙ্গে তারা বাজারের গতিপ্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে মত দিয়েছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।

Responsive Ad Banner

তাদের ভাষ্য, বাজারে চলমান পতনের অস্থিরতা না থামলে বিনিয়োগকারীরা লেনদেনে ফিরবেন না বলেই মনে হচ্ছে। মুনাফার আশায় বিনিয়োগ করে যদি মূলধনই হারাতে হয়, তাহলে কে-ই বা বিনিয়োগে আগ্রহী হবে? দিনের শুরুতেই বাজার কিছুটা ইতিবাচক থাকলেও মধ্যাহ্নের পর তা টানা পতনের মুখে পড়ে। দিন শেষে সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজারের এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থার বর্তমান কমিশনের ওপর আস্থা রাখতে পারছেন না বিনিয়োগকারীরা।

অন্যদিকে, আজ (১১ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৫৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪৫১.০৩ পয়েন্টে নেমে এসেছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.৬৬ পয়েন্ট কমে ১ হাজার ৮০.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ২.২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ০৩.৪৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৭৯টির দর বেড়েছে, ২৬৪টির দর কমেছে এবং ৪২টির দর অপরিবর্তিত থেকেছে।

ডিএসইতে এদিন প্রায় ৫৬৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৫৩৩ কোটি ২০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৩৫ কোটি ৩৯ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ১৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১২৩টির দর কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৪৬ পিএম | রবিবার, ১১ অক্টোবর ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com