শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনাইটেড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ | 1089 বার পঠিত | প্রিন্ট

ইউনাইটেড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
Responsive Ad Banner

দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২১) অনিরিক্ষীত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৩০ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৩ গুণের বেশি।

Responsive Ad Banner

এদিকে, দুই প্রান্তিকে তথা গত ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ২২ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৫৪ পয়সা।

৩০ জুন ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩২ টাকা ৪১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত যার পরিমাণ ছিল ৩৩ টাকা ৪ পয়সা।

৩০ জুন ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপরেটিং ক্যাশ ফ্লো ৩ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৫৩ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com