নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ | 32 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সেনা ইন্স্যুরেন্সের শেয়ারদর অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সেনা ইন্স্যুরেন্সের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে গত ১৮ আগস্ট কোম্পানি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চায় ডিএসই। এর জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ারদর এভাবে বাড়ার পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
এদিকে, বাজার তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ৬ আগস্ট সেনা ইন্স্যুরেন্সের শেয়ারের দর ছিল ১১৯ টাকা ৮০ পয়সা। আর ১৮ আগস্টের লেনদেন শেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ টাকা ৫০ পয়সায়।
অর্থাৎ মাত্র ৮ কর্মদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ৩৬ টাকা ৭০ পয়সা বা প্রায় ৩০ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। অল্প সময়ের মধ্যে এ ধরনের উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতেই বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ডিএসই।
Posted ৫:২৮ পিএম | মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
sharebazar24 | sajed khan
.
.