নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৭ জুলাই ২০২৬ | 17 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বিডি লিমিটেড ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৬ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৭ টাকা ৩ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৮ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ১২ টাকা ৩৩ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৭ টাকা ৭১ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৮ পয়সা।
এছাড়া, ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১৩ টাকা ৯ পয়সা।
Posted ৬:৪৯ পিএম | সোমবার, ২৭ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.