করপোরেট শাসন জোরদারকরণে বিএসইসির নমনীয়তা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬ | 33 বার পঠিত | প্রিন্ট

করপোরেট শাসন জোরদারকরণে বিএসইসির নমনীয়তা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক (ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর) নিয়োগের নির্ধারিত সময়সীমা আরও এক বছর বাড়িয়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, এখন আগামী ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এই শর্ত পূরণ করতে হবে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে।

আজ রোববার বিএসইসির ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের করপোরেট গভর্ন্যান্স শাখা থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। এই নির্দেশনা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রেরণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব তালিকাভুক্ত কোম্পানির কাছে দ্রুত পৌঁছে দিতে বলা হয়েছে।

Responsive Ad Banner

বিষয়টি নিশ্চিত করে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, “তালিকাভুক্ত কোম্পানিগুলোর পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিধানটি করপোরেট গভর্ন্যান্স কোডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের বাস্তবিক চ্যালেঞ্জ ও তাদের দাবি বিবেচনায় নিয়ে কমিশন সময়সীমা আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।”

বিএসইসির নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, করপোরেট গভর্ন্যান্স কোড-২০১৮-এর ১(২)(ক) ধারা অনুযায়ী প্রতিটি তালিকাভুক্ত কোম্পানির পর্ষদে কমপক্ষে একজন নারী স্বতন্ত্র পরিচালক থাকা বাধ্যতামূলক। এই বিধান বাস্তবায়নে কমিশন ইতোপূর্বে একাধিকবার সময়সীমা নির্ধারণ ও সম্প্রসারণ করেছিল। সর্বশেষ গত ২০২৫ সালের ২৯ জুলাইয়ের নির্দেশনায় নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের শেষ তারিখ ধার্য করা হয়েছিল ওই বছরের ৩১ ডিসেম্বর। তবে নতুন সিদ্ধান্তে সেই মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর করা হয়েছে।

ফলে যেসব তালিকাভুক্ত প্রতিষ্ঠান এখনও এই শর্ত পূরণ করতে পারেনি, তারা নতুন এই সময়সীমার মধ্যে প্রয়োজনীয় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সুযোগ পাবে। পাশাপাশি ডিএসই ও সিএসইকে এই সিদ্ধান্ত দ্রুত সংশ্লিষ্ট সব কোম্পানির কাছে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা নির্ধারিত সময়ের মধ্যে করপোরেট গভর্ন্যান্স কোডের এই শর্ত মেনে চলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।

করপোরেট গভর্ন্যান্স বিশেষজ্ঞদের মতে, পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক অন্তর্ভুক্ত হলে কোম্পানির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বৈচিত্র্য আসে, পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ে। আন্তর্জাতিক করপোরেট শাসন মানের সঙ্গে সামঞ্জস্য রাখতেও এই বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, অনেক তালিকাভুক্ত প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত ও যোগ্য নারী স্বতন্ত্র পরিচালক খুঁজে পেতে প্রতিবন্ধকতার মুখে পড়ায় বাস্তব পরিস্থিতি বিবেচনায় কমিশন এই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। নতুন সময়সীমার মধ্যে সব কোম্পানি এই শর্ত কার্যকর করবে বলে আশা করা যাচ্ছে।

প্রসঙ্গত, করপোরেট গভর্ন্যান্স কোড-২০১৮-এর মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পর্ষদে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব নিশ্চিত করতে নানাবিধ বাধ্যবাধকতা আরোপ করেছে বিএসইসি। নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ এই সংস্কার প্রচেষ্টারই একটি অপরিহার্য অংশ।

Facebook Comments Box

Posted ৬:৩৩ পিএম | রবিবার, ২৬ জুলাই ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com