ব্রেকিং >>
ব্রেকিং >>

লিবিয়ার বাজারে ওয়ালটন পণ্যের বিপণনে নতুন বৈশ্বিক চুক্তি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬ | 14 বার পঠিত | প্রিন্ট

লিবিয়ার বাজারে ওয়ালটন পণ্যের বিপণনে নতুন বৈশ্বিক চুক্তি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি (WALTONHIL) লিবিয়ার প্রতিষ্ঠান এএসআর আল টেকনিয়াহ (ASR AL TECHNIYAH)-এর সঙ্গে একটি গ্লোবাল ডিস্ট্রিবিউটরশিপ এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এএসআর আল টেকনিয়াহ লিবিয়ার প্রাসঙ্গিক আইন অনুযায়ী নিবন্ধিত একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নিবন্ধিত কার্যালয় ত্রিপোলির আল সেয়াহেয়্যা এম্বাসিজ স্ট্রিটে অবস্থিত। কোম্পানিটির নিবন্ধন নম্বর ৩৭১৫৮ এবং কর শনাক্তকরণ (ট্যাক্স) নম্বর ২০২৪/০০০২৮২৬৮।

Responsive Ad Banner

চুক্তি অনুযায়ী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি লিবিয়ার বাজারে ওয়ালটনের পণ্য বিক্রি, বিতরণ ও বিপণনের জন্য এএসআর আল টেকনিয়াহকে অনুমোদিত পরিবেশক (অথরাইজড ডিস্ট্রিবিউটর) হিসেবে নিয়োগ দিয়েছে। পারস্পরিক সম্মত শর্তাবলীর ভিত্তিতে এ চুক্তির মেয়াদ হবে তিন বছর।

Facebook Comments Box

Posted ২:০০ পিএম | রবিবার, ২৬ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com