ব্রেকিং >>
ব্রেকিং >>

সোনার বাংলা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬ | 22 বার পঠিত | প্রিন্ট

সোনার বাংলা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (সমন্বিত ইপিএস) হয়েছে ২৬ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে সমন্বিত ইপিএস ছিল ৪৫ পয়সা।

Responsive Ad Banner

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক বা জানুয়ারি-জুন ২০২৬ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (সমন্বিত ইপিএস) দাঁড়িয়েছে ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৮৯ পয়সা।

একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (সমন্বিত এনওসিএফপিএস) হয়েছে ৬৯ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ২১ পয়সা।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (সমন্বিত এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৫৪ পয়সা।

Facebook Comments Box

Posted ১:৩৭ পিএম | রবিবার, ২৬ জুলাই ২০২৬

sharebazar24 |

.

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com