ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইর নতুন এমডিকে অভিনন্দন জানালো ইউসিবি স্টক ব্রোকারেজ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১ | 347 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর নতুন এমডিকে অভিনন্দন জানালো ইউসিবি স্টক ব্রোকারেজ
Responsive Ad Banner

দেশের অন্যতম শীর্ষ স্টক ব্রোকার কোম্পানি ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সম্প্রতি দায়িত্ব নেওয়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভুঁইয়াকে।

জানা যায়, আজ মঙ্গলবার (১০ আগস্ট) রাজধানীর নিকুঞ্জে ডিএসইর কার্যালয়ে তারিক আমিন ভুঁইয়ার সাথে সাক্ষাত করে তাকে অভিনন্দন জানিয়েছেন ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রহমত পাশা। এ সময় তিনি ডিএসইর নতুন এমডির হাতে তার প্রতিষ্ঠানের (ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড) একটি স্মারক তুলে দেন।

Responsive Ad Banner

উল্লেখ, গত ২৫ জুলাই ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারিক আমিন ভুঁইয়া। এর আগে ৬ জুলাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগের বিষয়ে ডিএসইর দেওয়া প্রস্তাব অনুমোদন করে।

দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের প্রতিষ্ঠাকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তিনি ব্র্যাক ব্যাংকের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা (সিএএফও) ছিলেন তারিক আমিন ভুঁইয়া।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৪৭ পিএম | মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com