দ্বিতীয় প্রান্তিকে শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফায় উন্নতি 

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | 40 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফায় উন্নতি 
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক :  ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বৃদ্ধি পেয়েছে। তবে পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থপ্রবাহ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১ টাকা ৪৩ পয়সা।

Responsive Ad Banner

চলতি বছরের জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে সমন্বিত শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ২ টাকা ৭৭ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ২ টাকা ৪৭ পয়সা।

অন্যদিকে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে সমন্বিত পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (Consolidated NOCFPS) হয়েছে ৪ টাকা ৬৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫ টাকা ৩৯ পয়সা।

২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (Consolidated NAV per share) দাঁড়িয়েছে ২৪ টাকা ৩৩ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন এ মূল্য ছিল ২২ টাকা ৩৩ পয়সা।

ব্যাংকটির ব্যাখ্যায় বলা হয়েছে, গ্রাহকদের কাছে বিনিয়োগ বৃদ্ধি এবং অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্লেসমেন্ট বৃদ্ধি পাওয়ায় আগের বছরের একই সময়ের তুলনায় পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (NOCFPS) কমেছে। তবে এসবের মধ্যেও প্রতিবেদিত সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য উভয়ই আগের বছরের তুলনায় বেড়েছে।

Facebook Comments Box

Posted ১২:১১ পিএম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com