পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ জুলাই ২০২৬ | 36 বার পঠিত | প্রিন্ট

পদ্মা ইসলামী  লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি (PADMALIFE) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোনো লভ্যাংশ না দেওয়ার (নো ডিভিডেন্ড) সুপারিশ করেছে। তবে এ সুপারিশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থাপন করা হবে।

Responsive Ad Banner

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সভার ভেন্যু নির্ধারণ করা হয়েছে পদ্মা লাইফ টাওয়ার (শীর্ষ তলা), ১১৫, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বাংলামোটর, ঢাকা-১০০০।

লভ্যাংশ অনুমোদনের জন্য যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ আগস্ট ২০২৬।

Facebook Comments Box

Posted ১:৩৮ পিএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com