সোনালী লাইফের প্রথম প্রান্তিকে উদ্বৃত্ত কমেছে, তবু বেড়েছে লাইফ ফান্ড

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ জুলাই ২০২৬ | 19 বার পঠিত | প্রিন্ট

সোনালী লাইফের প্রথম প্রান্তিকে উদ্বৃত্ত কমেছে, তবু বেড়েছে লাইফ ফান্ড
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই সময়ে মোট আয় থেকে ব্যয় ও বীমা দাবি (ক্লেইম) বাবদ অর্থ পরিশোধের পর কোম্পানির উদ্বৃত্ত (সারপ্লাস) দাঁড়িয়েছে ১১ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকা, যা আগের বছরের একই প্রান্তিকে ছিল ২৮ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির প্রকাশিত জীবন রাজস্ব হিসাব (লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট) অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি–মার্চ প্রান্তিকে মোট আয়, ব্যয় ও দাবি পরিশোধের সমন্বয়ের পর এই উদ্বৃত্ত অর্জিত হয়। ২০২৫ সালের একই সময়ে উদ্বৃত্তের পরিমাণ ছিল উল্লেখিত ২৮ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা।

Responsive Ad Banner

অপরদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের আকার দাঁড়িয়েছে ৯০৭ কোটি ২৩ লাখ টাকা। আগের বছর একই তারিখে (৩১ মার্চ ২০২৫) এই ফান্ডের পরিমাণ ছিল ৮৩৩ কোটি ৬০ লাখ ১০ হাজার টাকা।

এই হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড নিট ৭৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।

 

শেয়ারবাজার২৪/

Facebook Comments Box

Posted ১২:৩৬ পিএম | সোমবার, ১৩ জুলাই ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com