দীর্ঘমেয়াদি মুনাফার আশায় শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ জুলাই ২০২৬ | 68 বার পঠিত | প্রিন্ট

দীর্ঘমেয়াদি মুনাফার আশায় শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : আজ (১৩ জুলাই) পুঁজিবাজারে সূচকের উত্থান অব্যাহত থাকলেও টাকার অংকে লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে, তবে লেনদেনের পরিমাণ হ্রাস পেয়েছে। দিনটিতে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।

বাজারবিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ধারাবাহিক উত্থানে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়ছে। ভবিষ্যতে এই প্রবণতা অব্যাহত থাকলে শেয়ারদর আরো উচ্চতায় পৌঁছাবে বলে আশা করছেন তারা। বর্তমান দরে শেয়ার বিক্রি না করে ভবিষ্যতে উচ্চমূল্যে মুনাফা অর্জনের লক্ষ্যেই বিনিয়োগকারীরা শেয়ার ধরে রেখেছেন, যা লেনদেন কমার কারণ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলেন, বর্তমান পরিস্থিতি বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল ও ইতিবাচক। তাই দুর্বল কোম্পানি বাদ দিয়ে ভালো মৌলভিত্তির শেয়ারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে সন্তোষজনক মুনাফা পাওয়া সম্ভব।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৩৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬৬.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৬.৭৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২.৩৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৩.০৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৮১টির দর বেড়েছে, ১৬৫টির দর কমেছে এবং ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণে উল্লেখযোগ্য পতন ঘটেছে। আজ ডিএসইতে প্রায় ১ হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ১ হাজার ৬৬৯ কোটি ৬৩ লাখ টাকার তুলনায় প্রায় ২৫০ কোটি ৪৮ লাখ টাকা কম।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ১১ লাখ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১২২টির দর বেড়েছে, ৯১টির দর কমেছে এবং ৩১টির দর অপরিবর্তিত রয়েছে।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৮.৩১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭১০.৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ৭৭.৪৪ পয়েন্ট বেড়েছিল।

শেয়ারবাজার২৪/

Facebook Comments Box

Posted ৩:১৮ পিএম | সোমবার, ১৩ জুলাই ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com