আমরা টেকনোলজিসের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ জুলাই ২০২৬ | 21 বার পঠিত | প্রিন্ট

আমরা টেকনোলজিসের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা টেকনোলজিস লিমিটেড ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। তবে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা এই ডিভিডেন্ড থেকে বাদ পড়বেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের এক সভায় এই লভ্যাংশ সুপারিশ করা হয়েছে। সভায় জানানো হয়, কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে মোট ১ কোটি ৯৪ লাখ ১৮ হাজার ৩৭৩টি শেয়ার রয়েছে। ফলে শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য মোট ১১ লাখ ৩২ হাজার ২২৬ টাকা ৭৩ পয়সা নগদ লভ্যাংশ বরাদ্দ করা হবে।

Responsive Ad Banner

বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, সময়, স্থান এবং রেকর্ড তারিখ সম্পর্কে পরবর্তীতে জানানো হবে। তবে এ বিষয়ে হাইকোর্টের অনুমোদন পাওয়ার পর বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৭ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১২ পয়সা লোকসান। অপরদিকে, শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) কমে দাঁড়িয়েছে ১৮ টাকা ৪৬ পয়সায়, যা আগের বছর ছিল ২১ টাকা ৭৩ পয়সা।

এছাড়া আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭০ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৪ টাকা ২১ পয়সা।

 

শেয়ারবাজার২৪/

Facebook Comments Box

Posted ১২:২২ পিএম | সোমবার, ১৩ জুলাই ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com