ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচক ও লেনদেন বৃদ্ধিতে ডিএসইর বাজার মূলধনে বড় অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ জুলাই ২০২৬ | 22 বার পঠিত | প্রিন্ট

সূচক ও লেনদেন বৃদ্ধিতে ডিএসইর বাজার মূলধনে বড় অগ্রগতি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধনে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। পাঁচ কার্যদিবসের লেনদেনের মধ্যে চার কার্যদিবসেই সূচক ঊর্ধ্বমুখী থাকায় অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এর প্রভাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন ৫ হাজার কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়েছে।

ডিএসইর সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ২৯টি প্রতিষ্ঠানের দাম কমেছে। এছাড়া ৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামে কোনো পরিবর্তন হয়নি।

Responsive Ad Banner

দাম বৃদ্ধির এই প্রবণতার ফলে সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৭৩৯ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৫২৬ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৫ হাজার ২১৩ কোটি টাকা বেড়েছে।

বাজার মূলধনের পাশাপাশি ঊর্ধ্বমুখী ছিল প্রধান মূল্যসূচকও। সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯১ দশমিক ০৪ পয়েন্ট, যা শতাংশের হিসাবে ১ দশমিক ৬১ শতাংশ। এর আগের সপ্তাহে সূচকটি ৮ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ কমেছিল।

অন্যদিকে, ইসলামী শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক সপ্তাহজুড়ে ২৫ দশমিক ২৮ পয়েন্ট বা ২ দশমিক ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের সপ্তাহে এই সূচক ৬ দশমিক ৮২ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ কমেছিল।

এছাড়া, মৌলভিত্তি শক্তিশালী কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও ইতিবাচক ধারায় ছিল। বিদায়ী সপ্তাহে সূচকটি ৩০ দশমিক ৮৫ পয়েন্ট বা ১ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। এর আগের সপ্তাহে সূচকটি ১১ দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ হ্রাস পেয়েছিল।

এদিকে, শুধু সূচক ও বাজার মূলধনই নয়, লেনদেনের গতিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ১ হাজার ৪৩৩ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৯৫১ কোটি ৫৬ লাখ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে প্রতিদিনের গড় লেনদেন ৪৮২ কোটি ৩৮ লাখ টাকা বা ৫০ দশমিক ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বাজারে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণেরই প্রতিফলন।

Facebook Comments Box

Posted ৪:২৫ পিএম | শনিবার, ০৪ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com