ব্রেকিং >>
ব্রেকিং >>

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ | 36 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৮ জুন-০২ জুলাই, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে লেনদেনে শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড (BEXIMCO)। কোম্পানিটির মোট ৬৮ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার গড় লেনদেনে সপ্তাহজুড়ে মোট ৩৪০ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটির শেয়ারশেষ দাম ছিল ৩০ টাকা ৫০ পয়সা।

Responsive Ad Banner

দ্বিতীয় অবস্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি (BRACBANK)। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন ছিল ৫৩ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকার, মোট লেনদেন দাঁড়িয়েছে ২৬৭ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকায়, যা মোট লেনদেনের ৩ দশমিক ৭৪ শতাংশ। শেয়ারটির সর্বশেষ দর ৬৩ টাকা ৮০ পয়সা।

তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস লিমিটেড (MALEKSPIN)। প্রতিষ্ঠানটির মোট লেনদেন হয়েছে ২২৩ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকার, গড় লেনদেন ছিল ৪৪ কোটি ৭১ লাখ ৯০ হাজার টাকার, যা মোট লেনদেনের ৩ দশমিক ১২ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারের দর ছিল ৪০ টাকা ১০ পয়সা।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি (IPDC) ছিল তালিকার চতুর্থ অবস্থানে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ২১৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকার, গড় লেনদেন ছিল ৪৩ কোটি ১০ লাখ ১০ হাজার টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ০১ শতাংশ। শেষ দিনে শেয়ারের দর ছিল ৩৩ টাকা ৫০ পয়সা।

পঞ্চম স্থানে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড (SAPORTL)। কোম্পানিটির গড় লেনদেন ৩১ কোটি ৩৯ লাখ টাকার বিপরীতে মোট লেনদেন হয়েছে ১৫৬ কোটি ৯৫ লাখ টাকার, যা বাজারের ২ দশমিক ১৯ শতাংশ। শেয়ারটির শেষ দর ৫০ টাকা ৫০ পয়সা।

আইটিসি লিমিটেড (ITC) অবস্থান করেছে ষষ্ঠ স্থানে। কোম্পানিটির গড় লেনদেন ছিল ৩১ কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকার, মোট লেনদেন দাঁড়িয়েছে ১৫৬ কোটি ২৩ লাখ টাকায়, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ১৮ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ৪৯ টাকা ৭০ পয়সা।

সপ্তম স্থানে রয়েছে এনসিসি ব্যাংক পিএলসি (NCCBANK)। প্রতিষ্ঠানটির গড় লেনদেন ২৯ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকার, মোট লেনদেন হয়েছে ১৪৭ কোটি ৫৯ লাখ টাকার, যা ২ দশমিক ০৬ শতাংশ। ব্যাংকটির শেয়ারশেষ দাম ছিল ১৫ টাকা ৮০ পয়সা।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (BXPHARMA) অষ্টম স্থানে ছিল। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ২৮ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকার, মোট লেনদেন দাঁড়িয়েছে ১৪০ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকায়, যা ১ দশমিক ৯৬ শতাংশ। শেয়ারটির শেষ দর ছিল ১৪৫ টাকা ৩০ পয়সা।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড (DOMINAGE) নবম স্থানে ছিল। প্রতিষ্ঠানটির মোট লেনদেন হয়েছে ১৩৫ কোটি ৫৩ লাখ টাকার, গড় লেনদেন ২৭ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকার, যা ১ দশমিক ৮৯ শতাংশ। শেয়ারটির শেষ দর ৭৯ টাকা ৭০ পয়সা।

তালিকার দশম স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি (CITYBANK)। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন ছিল ২৬ কোটি ৭৯ লাখ ১০ হাজার টাকার, মোট লেনদেন দাঁড়িয়েছে ১৩৩ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকায়, যা মোট লেনদেনের ১ দশমিক ৮৭ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারের দর ৩১ টাকা ৩০ পয়সা।

Facebook Comments Box

Posted ৪:১২ পিএম | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com