ব্রেকিং >>
ব্রেকিং >>

সচেতন বিনিয়োগ গড়ে তুলতে বিএসইসির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ জুলাই ২০২৬ | 121 বার পঠিত | প্রিন্ট

সচেতন বিনিয়োগ গড়ে তুলতে বিএসইসির উদ্যোগ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে আর্থিক সচেতনতা বাড়াতে এবং বর্তমান ও সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে সচেতন বিনিয়োগের সংস্কৃতি গড়ে তুলতে নিয়মিত নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই ধারাবাহিকতায় ঢাকা কমার্স কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ‘প্রাথমিক বিনিয়োগ শিক্ষা (আর্থিক সাক্ষরতা)’ শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বুধবার (১ জুলাই) বিএসইসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Responsive Ad Banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে বিএসইসি। তারই অংশ হিসেবে ১ জুলাই রাজধানীর মিরপুরে অবস্থিত বিএসইসি ভবনের বহুমুখী মিলনায়তনে ঢাকা কমার্স কলেজের অর্থ ও ব্যাংকিং বিভাগের প্রায় ১০০ জন শিক্ষক ও শিক্ষার্থীকে নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।

পরে বিএসইসির পরিচালক শেখ মাহবুব উর রহমান ‘আর্থিক সাক্ষরতার মৌলিক ধারণা’ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রতিষ্ঠানটির অতিরিক্ত পরিচালক শেখ মো. নূরুল কবির ‘বিনিয়োগের ঝুঁকি ও বিনিয়োগকারীদের সুরক্ষা’ শিরোনামে বক্তব্য দেন। এছাড়া বিএসইসির কমিশনার মো. নাজিফ আল তারিক ‘আর্থিক পরিকল্পনা’ বিষয়ে উপস্থাপনা করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শেয়ারবাজারে বিনিয়োগের প্রাথমিক ধারণা, বিনিয়োগের নানা ঝুঁকি, সেই ঝুঁকি মোকাবিলার উপায়, বিনিয়োগকারীদের আইনগত অধিকার ও সুরক্ষাব্যবস্থা, ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা তৈরি এবং সচেতনভাবে বিনিয়োগ করার গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা নেন।

সমাপনী বক্তব্য দেন বিএসইসির কমিশনার মো. নাজিফ আল তারিক। শেষপর্যায়ে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষক ও শিক্ষার্থীর হাতে অংশগ্রহণের সনদপত্র তুলে দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী দিনেও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বর্তমান বিনিয়োগকারী এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে আর্থিক সচেতনতা বাড়াতে ও শেয়ারবাজার সম্পর্কে সঠিক ধারণা দিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করবে বিএসইসি।

Facebook Comments Box

Posted ৬:৪৩ পিএম | বুধবার, ০১ জুলাই ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com