শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ আগস্ট ২০২১ | 645 বার পঠিত | প্রিন্ট

২ মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ মিউচ্যুয়াল ফান্ড। এগুলো হলো- এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড এবং এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন, ২০২১ সমাপ্ত বছরে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ইউনিট হোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। সমাপ্ত হিসাব বছরে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ০৯ পয়সা।

Responsive Ad Banner

৩০ জুন, ২০২১ সমাপ্ত বছরে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ইউনিট হোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ২ টাকা ৮৪ পয়সা। সমাপ্ত হিসাব বছরে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৮৪ পয়সা।

ফান্ড দুইটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:২৯ অপরাহ্ণ | সোমবার, ০৯ আগস্ট ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com