বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থমন্ত্রীর ইতিবাচক বার্তায় উচ্ছ্বাস, লেনদেনে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ জুন ২০২৬ | 12 বার পঠিত | প্রিন্ট

অর্থমন্ত্রীর ইতিবাচক বার্তায় উচ্ছ্বাস, লেনদেনে নতুন রেকর্ড
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : টানা অষ্টম কর্মদিবসের মাথায় শেয়ারবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বুধবার (৩ মার্চ) সূচকের উত্থানের পাশাপাশি লেনদেনের পরিমাণও রেকর্ড গড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচক বেড়েছে এবং লেনদেন হয়েছে গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা এই উত্থান বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছে। যদিও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পুরোপুরি থামেনি, তবে বর্তমানে তা ততটা উত্তপ্ত নয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, অর্থমন্ত্রী গতকাল জানিয়েছেন—আগামী দুই সপ্তাহের মধ্যেই শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে পরিবর্তন আসছে। এই ঘোষণা বিনিয়োগকারীদের মনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

Responsive Ad Banner

দীর্ঘদিন ধরে বর্তমান কমিশনের প্রতি বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষ ছিল। তারা কমিশনকে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বলে মনে করতেন। ফলে নতুন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়োগের খবরে বিনিয়োগকারীদের মাঝে আশার সঞ্চার হয়েছে, যা সূচক ও লেনদেনে প্রতিফলিত হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪১.৬৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯.০৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭.৩৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭.১৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৩টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এদিন ডিএসইতে প্রায় ১ হাজার ২৭৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছর ৮ সেপ্টেম্বর লেনদেন হয়েছিল ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকা। আগের দিন লেনদেন ছিল প্রায় ১ হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৯৮ কোটি ৭১ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এ পরিমাণ ছিল ২৭ কোটি ১৯ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৪.৮২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৮৫.৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

Facebook Comments Box

Posted ৩:১১ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com