বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শোকজের কবলে তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ জুন ২০২৬ | 1 বার পঠিত | প্রিন্ট

শোকজের কবলে তালিকাভুক্ত কোম্পানি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের শেয়ারদরে অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা জারি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা উচিত।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারদর ধারাবাহিকভাবে বাড়তে থাকায় গত ২ জুন এ বিষয়ে ব্যাখ্যা জানতে সোনারগাঁও টেক্সটাইল কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়। জবাবে কোম্পানিটি জানিয়েছে, শেয়ারদরের এ উল্লম্ফনের পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (Price Sensitive Information-PSI) নেই।

Responsive Ad Banner

কোম্পানির দেওয়া ব্যাখ্যায় বলা হয়েছে, এমন কোনো তথ্য তাদের কাছে নেই যা শেয়ারদরের সাম্প্রতিক বৃদ্ধির কারণ হিসেবে বিবেচিত হতে পারে। অর্থাৎ কোনো নতুন বা অপ্রকাশিত তথ্য প্রকাশ ছাড়াই বাজারে শেয়ারটির দর বেড়েছে।

বাজার পরিসংখ্যান অনুযায়ী, গত ১২ মে সোনারগাঁও টেক্সটাইলের প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৫ টাকা ১০ পয়সা। পরবর্তীতে ধারাবাহিক ঊর্ধ্বগতির মাধ্যমে ২ জুন লেনদেন শেষে শেয়ারটির দাম দাঁড়ায় ৫৪ টাকা ৪০ পয়সায়।

ফলে মাত্র ১১ কার্যদিবসের ব্যবধানে শেয়ারটির দর ১৯ টাকা ৩০ পয়সা বেড়েছে, যা শতাংশের হিসাবে প্রায় ৫৪ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি।

এ পরিস্থিতিতে ডিএসই বিনিয়োগকারীদের সতর্ক থেকে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দিয়েছে।

 

Facebook Comments Box

Posted ১২:৫১ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com