বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

টানা উত্থানে চাঙ্গা শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | 52 বার পঠিত | প্রিন্ট

টানা উত্থানে চাঙ্গা শেয়ারবাজার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক, ২১ মে : টানা তৃতীয় দিনের মতো উত্থান দেখিয়েছে শেয়ারবাজার। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকই বেড়েছে, বাড়তি লেনদেনের সঙ্গী হয়েছে টাকার অঙ্কও। অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়ে যাওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে বিনিয়োগকারীদের মাঝে।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, ঈদুল আজহার আগে এই ধারাবাহিক উত্থান বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে। গত কয়েকদিন ধরে সূচকের পতনে কিছুটা হতাশা থাকলেও তা ছিল মাত্রায় খুবই কম। অথচ বর্তমান উত্থানের গতি পূর্ববর্তী পতনের চেয়েও বেশি। আশা করা যাচ্ছে, ঈদের পর বাজার আরও চাঙা হবে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৬৪.১২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯.৪৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০.৫৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৫.৩৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে মোট ৩৭৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৩টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

লেনদেনের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। আজ ডিএসইতে ৮৬৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত দিনের ৮৪১ কোটি ১২ লাখ টাকার চেয়ে প্রায় ১৬৫ কোটি ৩৯ লাখ টাকা বেশি।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এ পরিমাণ ছিল ৪৬ কোটি ৫৫ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২০০ প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১.৩১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭০০.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। গত দিন সূচকটি বেড়েছিল ২৪.২৯ পয়েন্ট।

Facebook Comments Box

Posted ৩:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com