শনিবার ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ মে ২০২৬ | 28 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি দুটি হলো জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স পিএলসি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জনতা ইন্স্যুরেন্স :  ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনতা ইন্স্যুরেন্স।

Responsive Ad Banner

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ২৬ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৯২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জুলাই সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ জুন।

সোনার বাংলা ইন্স্যুরেন্স : ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য সোনার বাংলা ইন্স্যুরেন্স ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা।

একই সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৩০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ আগস্ট সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ জুন।

Facebook Comments Box

Posted ৫:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com